| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের এক কোটি বিশ লক্ষ টাকার চেক বিতরণ

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ০০:০৯:৪৯:পূর্বাহ্ন  |  ১১৩৮ বার পঠিত
সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের এক কোটি বিশ লক্ষ টাকার চেক বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলায় সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে সরকারিভাবে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ময়মনসিংহ বিআরটিএ ট্রাস্টি বোর্ড এবং জেলা প্রশাসন ট্রাফিক এর আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

চলতি ২০২৬ সালে সড়ক দূর্ঘটনায় আহত ও নিহত ক্ষতিগ্রস্ত ৩০ জনের পরিবারের মাঝে ১ কোটি ২০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। 

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিআরটিএ সহকারী পরিচালক আনিসুর রহমান, বিআরটিএ ইন্সপেক্টর  জহির উদ্দিন বাবর, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন এর কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, আব্দুল কাদের সহ প্রমূখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪