| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে ‘মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ০০:২৩:২৪:পূর্বাহ্ন  |  ১২৫৯ বার পঠিত
কালাইয়ে ‘মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: মাদকাসক্তির বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা। 

এ সময় তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা একজন ব্যক্তির জীবন, পরিবার এবং সমাজের শান্তি ও নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি, নৈতিক শিক্ষা এবং পারিবারিক মূল্যবোধ জোরদার করা অত্যন্ত জরুরি। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ নাজনীন ডেইজি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হুমায়ুন আহম্মেদ এবং কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন।

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ অনেকে কর্মশালায় অংশগ্রহণ করেন। 

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, মাদক শুধু একটি অপরাধ নয়, এটি সমাজ ধ্বংসের অন্যতম প্রধান কারণ। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  জনসাধারণের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

বক্তারা মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, প্রতিরোধে করণীয় এবং সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪