| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে রাতভর যুক্তরাষ্ট্রের হামলা

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ১০:৪৫:৩২:পূর্বাহ্ন  |  ১২৮৮ বার পঠিত
ইরানে রাতভর যুক্তরাষ্ট্রের হামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। মঙ্গলবার রাতে হরমুজ প্রণালি ও ইরানের উপকূলীয় এলাকার কাছে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সাত ঘণ্টাব্যাপী এই অভিযানে ‘মার্কিন যুদ্ধবিমান, ড্রোন ও নৌযানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সুনির্দিষ্ট হামলা করেছে।

সেন্টকমের দাবি, সর্বশেষ হামলার লক্ষ্য ছিল হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা দুর্বল করে দেয়া।

তারা আরও জানায়, এই পদক্ষেপটি এমন এক দিনে নেওয়া হয়েছে যেদিন মার্কিন বাহিনী ইরানের বন্দর ও উপকূলীয় এলাকা থেকে যাতায়াতকারী জাহাজগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ পুনরায় শুরু করেছে।

সূত্র: আল জাজিরা

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪