| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে অপপ্রচারনার প্রতিবাদে সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ১৩:৪৯:২২:অপরাহ্ন  |  ১৩৯০ বার পঠিত
ভাঙ্গায় ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে অপপ্রচারনার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার তুপূজারপুর ইউনিয়নের উঁচাবাড়ি বাজারের ৯৭ টি দোকান ঘরের মালিকদের ভূমি অফিসের ডিসিআর কেটে দেওয়ার আশ্বাসে ইউপি চেয়ারম্যান ও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে  অনৈতিক সুবিধার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ও সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ অলি মিয়া। 

এসময় উঁচা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ গুলজার আহমেদ উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে এঘটনায় তার কোন সম্পৃক্ততা নেই বলে মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বুধবার (১৫ জুলাই) সকালে ইউপি চেয়ারম্যান তুজারপুর ইউপি কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন,  মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে জানতে পারি উঁচাবাজারের কিছু দোকান ঘরের মালিক ও ব্যবসায়ীরা একাত্ম হয়ে তার বিরুদ্ধে মানব বন্ধন করেন। তারা চেয়ারম্যানকে জড়িয়ে বিভিন্ন ধরনের অসংলগ্ন বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন। 

বিষয়টি আমার নজরে আসায় উপস্থিত সাংবাদিকদের কাছে আমার বক্তব্য  প্রতিহিংসা পরায়ন হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।তিনি বলেন, সরকারি জমির ডিসিআর কাটার নিয়ম ভূমি অফিসের। তথাপি কিছু কুচক্রী মহল এঘটনায় অনৈতিক সুবিধা নিয়েছি বলে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে অপ প্রচারে লিপ্ত হয়ে ওঠেছে। 

এঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমার ভাবমূর্তি বিনষ্ট ও আসন্ন ইউপি নির্বাচনে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে উল্লেখ করে ইউপি চেয়ারম্যান, এ ধরনের ভিত্তিহীন প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪