| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকাবের মাধ্যমে ঋণমুক্ত ২ লাখ ৩৯ হাজার কৃষক

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ২২:১৩:১০:অপরাহ্ন  |  ৯৮৬ বার পঠিত
রাকাবের মাধ্যমে ঋণমুক্ত ২ লাখ ৩৯ হাজার কৃষক

বগুড়া প্রতিনিধি: সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের আসল ও সুদ পরিশোধ করে ২ লাখ ৩৯ হাজার ৪৮০টি কৃষক পরিবারকে ঋণমুক্ত করেছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় সরকারের মাধ্যমে মোট ২২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকার কৃষিঋণ পরিশোধ করা হয়েছে।

এর মধ্যে রংপুর বিভাগের ১ লাখ ৮৮ হাজার ৮২৫টি কৃষক পরিবারের ১৭৮ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকা এবং রাজশাহী বিভাগের ৫০ হাজার ৬৫৫টি কৃষক পরিবারের ৪৬ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকার ঋণ পরিশোধ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে মুক্ত হওয়ায় উপকারভোগী কৃষকরা নতুন করে কৃষিকাজে বিনিয়োগের সুযোগ পাবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

কৃষকদের এ সুবিধা বাস্তবায়নে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাকাব কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কৃষকদের পাশে থাকবে ব্যাংকটি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪