| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাঁশখালীতে বন্যার্তদের পাশে চবি ছাত্রদল নেতা হাসান

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ০০:১৩:৫৬:পূর্বাহ্ন  |  ১৩২৭ বার পঠিত
বাঁশখালীতে বন্যার্তদের পাশে চবি ছাত্রদল নেতা হাসান

চবি প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদের উদ্যোগে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় উপহারসামগ্রী তুলে দেন তিনি।
এ সময় হাসান আহমেদ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিএনপির ধারাবাহিক মানবিক কর্মসূচির অংশ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যাকবলিত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং প্রয়োজন অনুযায়ী আরও সহযোগিতার আশ্বাস দেন।
রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪