| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শর্ত না মানলে হরমুজ খুলবে না ইরান

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ১১:৫২:০৩:পূর্বাহ্ন  |  ৭৯৪ বার পঠিত
শর্ত না মানলে হরমুজ খুলবে না ইরান
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ইরানের নির্ধারিত শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে বলে ঘোষণা দিয়েছে তেহরান। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র এ ঘোষণা দেন।

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আক্রমি-নিয়া বলেন, হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের কর্তৃত্বে নিশ্চিত হওয়ার পরই এটি পুনরায় উন্মুক্ত করা হবে।

তার ভাষ্য, প্রণালি চালু করতে হলে যুক্তরাষ্ট্রকে গত মাসে হওয়া শান্তি কাঠামো চুক্তির শর্তগুলো মেনে চলতে হবে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে সব ধরনের বৈরী কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালি পরিচালনার ক্ষেত্রে তেহরানের নির্ধারিত নিয়ম ও নীতিমালা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক হামলা কোনোভাবেই ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে বাধ্য করতে পারবে না।

আক্রমি-নিয়ার এই বক্তব্যের আগে ইরানের বিভিন্ন শহরে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানের বিরুদ্ধে আরও এক দফা হামলা চালিয়েছে।

সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর জন্য যে সামরিক হুমকি সৃষ্টি করা হচ্ছিল, সেই সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই হামলা পরিচালনা করা হয়েছে।

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে ওয়াশিংটন ও তেহরানের উত্তেজনা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে একটি কাঠামোগত শান্তি চুক্তিতে উভয় পক্ষ সম্মত হয়েছিল। তবে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর সেই সমঝোতার ভবিষ্যৎ আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪