| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ১২:১২:৪০:অপরাহ্ন  |  ৯৯৪ বার পঠিত
টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও জোরালো হয়েছে। এর প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে অপরিশোধিত তেলের দাম।

স্থানীয় সময় বুধবার (১৫ জুলাই) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৬ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৩ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ৮৫.২৮ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪২ সেন্ট বা ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮০.০২ ডলারে ওঠে।

নিসান সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের প্রধান কৌশলবিদ হিরোইউকি কিকুকাওয়া বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীদের মধ্যে তেল কেনার প্রবণতা বেড়েছে, যা বাজারে দামের ওপর ইতিবাচক প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলো এখনো মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সামগ্রিকভাবে ধারণা করা হচ্ছে, পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধে গড়াবে না। তবে সংঘাতের গতিপ্রকৃতির ওপর নির্ভর করে ডব্লিউটিআই তেলের দাম ব্যারেলপ্রতি ৮৫ থেকে ৮৭ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

তথ্যসূত্র: দ্য ডন


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪