| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন হামলা হলে পুরো অঞ্চলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ১৪:৫৪:২৫:অপরাহ্ন  |  ৩৩২ বার পঠিত
মার্কিন হামলা হলে পুরো অঞ্চলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালালে এর জবাব ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি বাস্তবায়ন করা হলে ইরান এমন পাল্টা জবাব দেবে, যাতে মধ্যপ্রাচ্যের অবশিষ্ট স্থাপনাগুলোও ধ্বংস হয়ে যেতে পারে।

জোলফাগারি অভিযোগ করেন, ‘অপরাধী আমেরিকা’ এখনো মধ্যপ্রাচ্যে আইন লঙ্ঘন এবং অস্থিতিশীলতা সৃষ্টির কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই ইরান হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রসহ কোনো বিদেশি বা বাইরের শক্তির হস্তক্ষেপ মেনে নেবে না। এটি ইরানের জন্য একটি অটুট লাল রেখা।

ইরানের এই কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি ইরানের অবকাঠামোয় হামলার হুমকি বাস্তবায়ন করেন, তাহলে ইরানের ধৈর্যের কারণে এখনো যেসব অবকাঠামো টিকে আছে অর্থাৎ পুরো অঞ্চলের বিভিন্ন স্থাপনা সেগুলো ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর আঘাতের মুখে পড়বে।

তিনি আরও সতর্ক করে বলেন, শত্রুদের বুঝতে হবে, ইরানের জন্য কঠিন সময় মানেই পিছু হটার সময় নয়। ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া কোনো সাধারণ পাল্টা হামলা হবে না; বরং তা হবে আরও শক্তিশালী, বিস্তৃত ও ভয়াবহ।

তথ্যসূত্র: মেহের


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪