| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাংশায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ১৪:৫৯:১১:অপরাহ্ন  |  ৩১১ বার পঠিত
পাংশায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি: জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাকিল আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, উপজেলা জামায়াতের আমির মো. সুলতান মাহমুদ এবং রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও ছাত্র প্রতিনিধিরা।

সভায় বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে বলেন, তাদের ত্যাগের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনায় জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে শহিদদের আত্মত্যাগ ও আন্দোলনের তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, ছাত্র প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪