| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ১৬:৩৪:২৯:অপরাহ্ন  |  ৪১৪ বার পঠিত
নেত্রকোণায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর-পালেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবান মিয়া (৩১) মদন উপজেলার হাঁসকুড়ি গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সকালে নেত্রকোণা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা নেত্রকোণাগামী আরেকটি ট্রাক ইসবপুর-পালেরঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি হয়। এতে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

 একটি ট্রাকের চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান।দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে অপর ট্রাকের আহত চালক ও হেলপারকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। পরে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ওই চালক ও তার সহযোগী পালিয়ে যায়। 

খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও পূর্বধলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাক কেটে ভেতরে আটকে থাকা চালকের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪