| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টিসি পাওয়া সুহি, আন্দোলনে মাইলস্টোনের পরিচয়ে

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ২১:২০:১০:অপরাহ্ন  |  ৩১৪ বার পঠিত
টিসি পাওয়া সুহি, আন্দোলনে মাইলস্টোনের পরিচয়ে

স্টাফ রিপোর্টার: এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠা ছাত্রী রুবাইয়া মেহজাবিন সুহিকে মাইলস্টোন কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়েছিল। তবে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র বহন করায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর তুরাগ থানায় জিডিটি করেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

জিডিতে উল্লেখ করা হয়, রুবাইয়া মেহজাবিন সুহি (বাবা: মো. বশির আহমেদ, মা: মোছা. নাসিমা সুলতানা, ঠিকানা: ১৩৬, রমনা, ঢাকা) মাইলস্টোন কলেজের (কলেজ কোড: ৮০৭৪) বিজ্ঞান বিভাগের (ইংরেজি মাধ্যম) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন।

শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে তাকে মাইলস্টোন কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়। ফলে তিনি এখন আর মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের কোনো পরিচয় ব্যবহারের অধিকারও তার নেই।

জিডিতে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি মাইলস্টোন কলেজের শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করছেন, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

জিডিতে আরও বলা হয়, মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষের আদেশক্রমে তাদের পক্ষ হয়ে আমি বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪