| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ২১:৪৮:৩৫:অপরাহ্ন  |  ২০৪ বার পঠিত
বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

বগুড়া প্রতিনিধি: জুলাই শহীদ দিবসে বগুড়ায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদদের আত্মত্যাগ স্মরণ, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) শহরের প্রাণকেন্দ্র সাতমাথা জুলাই স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন। স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি, জেলা পুলিশ, বগুড়া সিটি কর্পোরেশন, বিভিন্ন সরকারি দপ্তর ও ছাত্র সংগঠন। 

উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, মহানগর বিএনপির সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা প্রমুখ। জেলা শহরসহ সবকটি উপজেলায় স্মরণ সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। 

জুলাই শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য প্রেরণা। তাদের অবদান নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪