| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাগল খুঁজতে গিয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রধান আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ২৩:২০:০৯:অপরাহ্ন  |  ৩৭৩ বার পঠিত
ছাগল খুঁজতে গিয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রধান আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ছাগল খুঁজতে গিয়ে এক তরুণীকে ধর্ষণ ও পরে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি মো. রনি (২২)কে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রায় এক বছর আগে সংঘটিত এ ঘটনায় ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে একটি কন্যাসন্তানের জন্ম দেন। বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সময়ক্ষেপণের পর মামলা হলে অভিযুক্ত আত্মগোপনে চলে যায়।

র‌্যাব-১৩ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার নরসিংদীর শিবপুর উপজেলার শাষপুর এলাকা থেকে র‌্যাব-১৩ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযানে রনিকে গ্রেপ্তার করা হয়। তিনি রানীশংকৈল উপজেলার করনাইট কুমরগঞ্জ গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২ মে সকালে হারিয়ে যাওয়া একটি ছাগল খুঁজতে গিয়ে ভুক্তভোগী অভিযুক্তের বাড়িতে গেলে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তাকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করা হয়। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘটনাটি গোপন রাখতে বলা হয়।

পরবর্তীতে তরুণী অন্তঃসত্ত্বা হলে তিনি বিয়ের দাবি জানান। তবে অভিযুক্ত ও তার পরিবার বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে। গত ৬ ফেব্রুয়ারি বিয়ের দাবিতে অভিযুক্তের বাড়িতে গেলে তাকে মারধর এবং শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

দীর্ঘদিন আপসের আশ্বাসে ঝুলিয়ে রাখার পর গত ৬ মে রানীশংকৈল থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই রনি পলাতক ছিলেন।

র‌্যাব জানায়, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪