| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ২৩:২৬:২৫:অপরাহ্ন  |  ৩৪৮ বার পঠিত
মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রার উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

উদ্বোধনের পর হাজারো ভক্তের অংশগ্রহণে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, মানিকগঞ্জে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির বন্ধনে বসবাস করছে। এ সৌহার্দ্য বজায় রেখে জেলার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

রথযাত্রা উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে সাত দিনব্যাপী অস্থায়ী মেলা বসেছে। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের উৎসবের সমাপ্তি হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪