| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চৌমুহনীতে আড়াই কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ২৩:৪৫:২৭:অপরাহ্ন  |  ২৫৬ বার পঠিত
চৌমুহনীতে আড়াই কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে বিশেষ কৌশলে জিপ গাড়িতে লুকিয়ে রাখা ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি জিপও জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।

বৃহস্পতিবার ভোরে চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের বাসিন্দা মো. পারভেজ (৪২) ও মো. বিপ্লব (৪৮)।

পুলিশ জানায়, অভিযানে জিপ গাড়িটির পেছনের ডান পাশের দরজার ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৪১টি স্কচটেপে

মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের মধ্যে থাকা ১৯৬টি জিপারযুক্ত পলিব্যাগে মোট ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা ছিল।

নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, প্রধান আসামি পারভেজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকসহ মোট নয়টি মামলা রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪