| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্তে ফেলে গেল ট্যাবলেটভর্তি সাইকেল, বিজিবির হাতে লাখ টাকার চালান

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ২৩:৫৭:৫৭:অপরাহ্ন  |  ৫২৩ বার পঠিত
সীমান্তে ফেলে গেল ট্যাবলেটভর্তি সাইকেল, বিজিবির হাতে লাখ টাকার চালান

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ নিষিদ্ধ ডেক্সামেথাসন ও প্যারোপটিন ট্যাবলেট এবং একটি সাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা আলামতের আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার ৯৮০ টাকা।

বুধবার রাত নয়টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)–এর অধীন নাগরভিটা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে হাবিলদার মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৩৭৮/৩-এস থেকে প্রায় ৫০০ গজ ভেতরে সরকারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫৫০টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ২ হাজার ৫৪৯টি প্যারোপটিন ট্যাবলেট এবং একটি সাইকেল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান বলেন, মাদক, মানব পাচার, অস্ত্রসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও কামনা করেন তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪