| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বোয়ালখালীতে লবণ কারখানায় অগ্নিকাণ্ড, ১০ শ্রমিক দগ্ধ

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৬ ইং | ০১:১৯:৪৬:পূর্বাহ্ন  |  ১০৮৯ বার পঠিত
বোয়ালখালীতে লবণ কারখানায় অগ্নিকাণ্ড, ১০ শ্রমিক দগ্ধ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় একটি লবণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আগুন লাগার পর স্থানীয়দের সহায়তায় দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

খবর পেয়ে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকদের খোঁজখবর নেন, তাদের স্বজনদের সান্ত্বনা দেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

মেয়র বলেন, এ দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। দগ্ধ শ্রমিকদের সুচিকিৎসায় চসিকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। আহতদের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখার জন্যও তিনি চিকিৎসকদের অনুরোধ জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪