| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৬ ইং | ১২:৫০:৩৩:অপরাহ্ন  |  ৪৮৯ বার পঠিত
মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক

রিপোর্টার্স২৪ ডেস্ক: মালয়েশিয়ার পাহাং রাজ্যের হাবু এলাকায় যৌথ অভিযানে ১১৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। আটকদের মধ্যে ৮১ জনই বাংলাদেশি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টা থেকে একটি মিশ্র ভবন নির্মাণ প্রকল্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেখানে অবৈধভাবে অভিবাসী কর্মী নিয়োগের অভিযোগ ছিল।

পাহাং অভিবাসন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযানে মোট ১৪৫ জনের কাগজপত্র যাচাই করা হয়। এরমধ্যে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১৩ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ৮১ জন বাংলাদেশি, ২৯ জন ইন্দোনেশীয়, দুজন নেপালি এবং একজন মিয়ানমারের নাগরিক। তাদের মধ্যে ১০৭ জন পুরুষ ও ছয়জন নারী। 

অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরমধ্যে বৈধ ভ্রমণ নথি ছাড়া দেশে অবস্থানের অভিযোগে ৬১ জন, অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার অভিযোগে ২৬ জন, আইনভঙ্গের আরও একটি ধারায় একজন এবং অভিবাসন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ২৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক সবাইকে পরবর্তী তদন্তের জন্য পাহাং অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট কার্যালয়ে নেওয়া হয়েছে।

এ অভিযানে পাহাং স্টেট এনফোর্সমেন্ট ইউনিট, পাহাং অভিবাসন বিভাগ এবং জেনারেল অপারেশনস ফোর্সের (পিজিএ) ৭০ জন কর্মকর্তা অংশ নেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪