| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় সুমন হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৬ ইং | ১৩:৫৪:৫০:অপরাহ্ন  |  ৩৯৯ বার পঠিত
ভাঙ্গায় সুমন হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গার চাঞ্চল্যকর আলোচিত ফাস্ট ফুড দোকান মালিক সুমন হত্যা  মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ইব্রাহিম মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। সুমন হত্যা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি ও পূর্বহাসামদিয়া গ্রামের মতি মাতুব্বরের ছেলে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান। 

তিনি আরও জানিয়েছেন, পৌরসভার গোলচত্বর  এলাকা থেকে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ইব্রাহিম মাতুব্বরকে। এর আগে এজাহারভুক্ত ১১ নম্বর আসামি ইয়াকুবকে গ্রেপ্তার করা হয়। এনিয়ে মোট ৬ জনকে পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

প্রসঙ্গত, গত ৩০ জুন ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় রাতের আধারে কাপুড়িয়া সদরদী ও মধ্যে পাড়া হাসামদিয়া দুটি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফাস্ট ফুড দোকান মালিক সুমন। এঘটনায় নিহতের পিতা মিলন শেখ বাদী হয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজিব মাতুব্বরসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০/৩৫ কে আসামি করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪