| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা!

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৬ ইং | ১৪:৩১:৪১:অপরাহ্ন  |  ২০১ বার পঠিত
আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা!

ময়মনসিংহ প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আকিজ পাইপের উদ্যোগে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’। পাইপের দোকানদার, কর্মচারী ও পাইপ মিস্ত্রিদের নিয়ে আয়োজিত এই  প্রতিযোগিতা বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ময়মনসিংহের জয়নাল আবেদীন পার্কের ব্যাটবল চত্বরে অনুষ্ঠিত হয়।

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই ফুঁ ফুটবল খেলায় অংশ নেন প্রায় শতাধিক খেলোয়াড়। বিভিন্ন দল টিম আকারে প্রতিযোগিতায় অংশ নেয়। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল পর্ব শেষে নির্বাচিত হয় বিভাগীয় চ্যাম্পিয়ন দল।

খেলায় অংশ নেওয়া দোকানদার পারভেজ বলেন, এমন একটি ব্যতিক্রমী খেলায় অংশ নিতে পেরে খুব আনন্দ পেয়েছি। আকিজ পাইপকে ধন্যবাদ জানাই এমন আয়োজনের জন্য।

পাইপ মিস্ত্রি অনিক বলেন, আমরা খেলায় অংশ নিয়ে খুব আনন্দ পেয়েছি। আমি ফুঁ দিয়ে একটি গোলও করেছি। আমাদের জন্য এমন সুন্দর একটি আয়োজন ও বিনোদনের সুযোগ করে দেওয়ায় আকিজ পাইপের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি ভবিষ্যতেও তারা এমন আয়োজন করবে।

আয়োজক প্রতিষ্ঠান আকিজ পাইপের পক্ষ থেকে খেলায় অংশগ্রহণকারী সব খেলোয়াড়ের মধ্যে টি-শার্ট ও নাশতা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ পাইপের এএসএম পলাশ খান, মো. রায়হান, মো. আনারুল হক, মিজানুর রহমান, এসও ওমর ফারুক, জামিল হোসেন, ফয়সাল মিয়াসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, বিভাগীয় চ্যাম্পিয়ন দল পরবর্তী সময়ে ঢাকায় গিয়ে ফুঁ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেখানে বিজয়ী চ্যাম্পিয়ন দল পাবে ২ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ১ লাখ টাকা পুরস্কার।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪