| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উগান্ডায় স্কুল বাস দুর্ঘটনায় ২০ শিক্ষার্থীসহ নিহত ২১

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৬ ইং | ১৬:৩৮:০৩:অপরাহ্ন  |  ৩০৯ বার পঠিত
উগান্ডায় স্কুল বাস দুর্ঘটনায় ২০ শিক্ষার্থীসহ নিহত ২১

ইন্টারন্যাশনাল ডেস্ক: পূর্ব উগান্ডায় শিক্ষাসফরে যাওয়া শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী এবং একজন প্রাপ্তবয়স্ক রয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে শিশুদের নিয়ে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলোর একটি এটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাপচোরওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের কর্মীসহ আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারান।

এরপর চেকওয়াটিট হিল সড়কে দুর্ঘটনাটি ঘটে। এই সড়কে এর আগেও একাধিক মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী এবং স্কুলটির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাদেও সেকাডে রয়েছেন। পুলিশ জানায়, চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশের একটি বড় পাথরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি এনডেজ্জের কিং ডেভিড জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের বহন করছিল। তারা শিক্ষাসফর শেষে বাড়ি ফিরছিল।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তারা পর্যটন এলাকা সিপি জলপ্রপাত পরিদর্শন করে ফিরছিল। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহত শিশুদের হাসপাতালে পাঠান। প্রত্যক্ষদর্শীদের প্রকাশ করা ভিডিওতে বাসটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে।

ট্র্যাফিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উগান্ডায় প্রতি বছর হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এসব দুর্ঘটনার প্রধান কারণ হলো অতিরিক্ত গতি, ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করা যানবাহন এবং ঝুঁকিপূর্ণ সড়ক।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে একাধিক বাস দুর্ঘটনা ঘটেছে। এর ফলে স্কুল পরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শিক্ষার্থীবাহী বাস দুর্ঘটনা সেই উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪