| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে: ডেপুটি স্পিকার

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৬ ইং | ১৭:৩৭:১০:অপরাহ্ন  |  ৩৭৫ বার পঠিত
ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে: ডেপুটি স্পিকার

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে এবং জনগণেরও ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে।

শুক্রবার (১৭ জুলাই) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে এক ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এদিন তিনি সহপাঠী বন্ধু বাকি মাতুব্বরের বাড়িতে জুমার নামাজ আদায় ও মধ্যাহ্নভোজে অংশ নেন।

ডেপুটি স্পিকার বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং বিরোধীদলীয় নেতার সহযোগিতায় আমরা সবাই দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সংসদকে কার্যকর করার চেষ্টা করছি।

তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে জাতীয় সংসদকে প্রতিষ্ঠিত করাই বর্তমান সংসদের অন্যতম লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়েই সংসদ পরিচালিত হচ্ছে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গের ওপর দাঁড়িয়ে আছে—জাতীয় সংসদ, বিচার বিভাগ (জুডিশিয়ারি) এবং নির্বাহী বিভাগ (এক্সিকিউটিভ)।

তিনি বলেন, সংসদে আইন প্রণয়ন করা হয়, আর সেই আইন বাস্তবায়নের দায়িত্ব পালন করে নির্বাহী বিভাগ। রাষ্ট্রের এই তিনটি অঙ্গের সমন্বয়ের মাধ্যমেই আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই।

ডেপুটি স্পিকার বলেন, এই বাংলাদেশ অর্জনের জন্য আমাদের পূর্বপুরুষরা আত্মাহুতি দিয়েছেন, রক্ত দিয়েছেন। একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-যুবকেরাও জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। তাদের সেই আত্মত্যাগের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, অনেক মানুষ খুন হয়েছেন, গুমের শিকার হয়েছেন, ক্রসফায়ারে প্রাণ হারিয়েছেন। সেই আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়তে সংসদের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করছি।

কায়সার কামাল বলেন, “বাংলাদেশে নতুন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই গণতন্ত্র এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জনগণেরও ধৈর্য, সহনশীলতা ও সহযোগিতা প্রয়োজন। সবাই মিলে আমাদের বাংলাদেশকে আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলব।”

এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ডেপুটি স্পিকারের এ সফর সম্পূর্ণ ব্যক্তিগত।

তিনি বলেন, এটি কোনো সরকারি বা রাজনৈতিক সফর নয়। বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু হিসেবে তিনি একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন। সংসদ পরিচালনার বিষয়টি আলাদা। সরকারি ও বিরোধী দলকে সঙ্গে নিয়ে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সংসদ পরিচালনা করছেন। এ জন্য সারা দেশেই তিনি প্রশংসিত হচ্ছেন, যা আমাদেরও আনন্দিত করে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪