| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৬ ইং | ১৭:৫২:৫৩:অপরাহ্ন  |  ৬২২ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে অভয় নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ ঠাকুরগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অভয় ওই গ্রামের অখিল চন্দ্রের ছেলে। 

পারিবারিক ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে শিশু অভয় বাড়ির পাশে খেলাধুলা করার সময় নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান তার চাচা শ্রী ধনেশ্বর। পরে তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে অভয়কে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবার নিজ বাড়িতে নিয়ে আসে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী বলেন, সাঁতার না জানার কারণে খেলার ছলে পুকুরের পানিতে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো সন্দেহ বা অভিযোগ নেই।

ওসি আরও বলেন, এ ঘটনায় নিহত শিশুর চাচা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪