খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক বাঙালি যুবকের সঙ্গে পালিয়েছে দুই সন্তানের জননী এক পাহাড়ি নারী। জানা গেছে তারা আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের বিশ্বকাপ ফুটবল খেলার দিন বাজি ধরেছিলেন। তাদের বাজির শর্ত ছিলো, খেলায় আর্জেন্টিনা যদি ইংল্যান্ডকে হারায় তাহলে অই পাহাড়ি নারীটি বাঙালি যুবকটিকে বিয়ে করবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি নারীর নাম কবিতা ত্রিপুরা। তিনি খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার নুনছড়ি, দেবতাপুকুর, কেমা পাড়া এলাকার ভৌজেন্দ্র ত্রিপুরার মেয়ে। তার শ্বশুরবাড়ি মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়ন অযোধ্যা রোর্ডে।
অপরদিকে, বাঙালি যুবক রাকিবুল ইসলাম মুন্না একই জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকার স্থানীয় বাসিন্দা মো. দুলাল মিয়ার ছেলে।
বাজিতে হেরে শুক্রবার (১৭ জুলাই) ভোর চারটার দিকে অবুঝ ২ পুত্র সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে পালিয়েছেন কবিতা। যাওয়ার সময় নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ন অলঙ্কার নিয়ে যান বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
কবিতার স্বামী ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। শ্বশুর বাড়ির এই একাকিত্ব সময়ের সুযোগে তার জীবনে আসে রাকিবুল ইসলাম মুন্না। তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
কবিতা ত্রিপুরার স্বামী খপিতা ত্রিপুরা জানান, তাদের ধরতে খোঁজাখুঁজির পাশাপাশি মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব