| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৬ ইং | ২১:০৭:৪৩:অপরাহ্ন  |  ৭৪২ বার পঠিত
গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নিরাপত্তাকর্মীর নাম আবু সিদ্দিক।

গত ১৫ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে ডবলমুরিং এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। গ্রেপ্তাররা হলেন-শেখ আহমেদ রুবেল (৩৫), মো. সাইফুল ইসলাম (২৭), মনিরুজ্জামান মামুন (২৮), মো. জামাল উদ্দিন মিজান (৪৫), মো. গোলাম রব্বানী (৫৫), মো. আবুল বাশার (৩৯) ও পেয়ার আহাম্মদ (৫৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে গ্যারেজে প্রবেশ করে নিরাপত্তাকর্মী আবু সিদ্দিকের ওপর হামলা চালায়। এ সময় তারা তাকে কিল-ঘুষি ও এলোপাতাড়ি মারধর করে।

একপর্যায়ে হামলাকারীদের একজন গ্যারেজে থাকা রিকশার চাকার লোহার রিং দিয়ে আবু সিদ্দিকের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করেন।হামলার একপর্যায়ে ঘটনাস্থলেই আবু সিদ্দিকের মৃত্যু হয়।

পরে লাশ গুমের উদ্দেশ্যে গ্যারেজের ভেতরে থাকা একটি মিনি পিকআপে লাশটি রেখে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে মামলার বাদী মো. আসলাম (৩৪) এজাহারে উল্লেখ করেন।

এ ঘটনায় শুক্রবার (১৭ জুলাই) ডবলমুরিং মডেল থানায় ধারায় মামলা করা হয়। মামলা দায়েরের পর ডবলমুরিং মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাত্র চার ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪