| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পার্বতীপুরে বাবার হাতে ছেলে ‘খুন’

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৬ ইং | ২২:৪৩:৪১:অপরাহ্ন  |  ৫৬১ বার পঠিত
পার্বতীপুরে বাবার হাতে ছেলে ‘খুন’

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বাবার হাতে কিশোর ছেলে নুরুজ্জামান (১৫) ‘খুন’ হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার অভিযুক্ত বাবা শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ। 

জানা গেছে, নিজ বাড়িতে কিশোর ছেলে নুরুজ্জামানকে (১৫) সঙ্গে নিয়ে মাটির ঘরে কাঠের দরজা সংস্কার কাজ করছিলেন শরিফুল ইসলাম। দুপুর ১২টার দিকে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাবা শরিফুল শাবল দিয়ে ছেলে নুরুজ্জামানের মাথায় আঘাত করেন।

এতে তার ছেলে গুরুতর আহত হয়। প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থা হওয়া নুরুজ্জামানকে উদ্ধার করে পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত শরিফুলকে আটক করে থানায় নিয়ে আসে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মূল ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশের একাধিক দল। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪