শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. দেলোয়ার হোসেন শিকারীর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর ছেলে রাজন শিকারী।
জানা গেছে, শনিবার (১৮ জুলাই) ভারতের হায়দরাবাদের যশোদা হাসপাতাল (Yashoda Hospital)-এ দেলোয়ার হোসেন শিকারীর একটি বড় অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
এ উপলক্ষে এক আবেগঘন বার্তায় রাজন শিকারী আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বলেন, “একজন সন্তানের জন্য এমন সময় সত্যিই অনেক কঠিন। তাই সবার কাছে বিনীত অনুরোধ, আমার বাবার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন অপারেশনটি সফল করেন, সব ধরনের ঝুঁকি ও কষ্ট থেকে তাঁকে হেফাজত করেন এবং দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন।”
তিনি আরও বলেন, “আমরা মহান আল্লাহর রহমতের ওপর পূর্ণ ভরসা রাখছি। আপনাদের প্রতিটি দোয়া আমাদের জন্য অনেক মূল্যবান।”
বার্তার শেষে তিনি মহান আল্লাহর কাছে তাঁর বাবার শিফায়ে কামিলা ও আজিলা কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানান।
রিপোর্টার্স২৪/ধ্রুব