| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে সহ-অর্থ সম্পাদক মাসুদ খান

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ০৮:২৯:০১:পূর্বাহ্ন  |  ৪৫৭ বার পঠিত
যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে সহ-অর্থ সম্পাদক মাসুদ খান

শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মাসুদ খানকে সহ-অর্থ সম্পাদক মনোনীত করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণার মাধ্যমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

মাসুদ খান দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, সমাজসেবামূলক উদ্যোগে অংশগ্রহণ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তিনি ভূমিকা রেখে আসছেন।

কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পাওয়ায় ভেদরগঞ্জ ও শরীয়তপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।

দায়িত্বপ্রাপ্তির পর মাসুদ খান বলেন, সংগঠন আমার ওপর যে আস্থা রেখেছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং দেশের তরুণ সমাজের কল্যাণে কাজ করে যেতে চাই।

তাঁর এ অর্জনে শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও এলাকাবাসী সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪