| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ভিডিও করে ব্ল্যাকমেল, যুব সংহতি নেতাকে পিটুনি

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ১৩:০১:০১:অপরাহ্ন  |  ২৬৭ বার পঠিত
বগুড়ায় ভিডিও করে ব্ল্যাকমেল, যুব সংহতি নেতাকে পিটুনি

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মাদক সেবনের ভিডিও করে ব্ল্যাকমেল ও চাঁদাবাজির অভিযোগে মারপিটের ঘটনা ঘটেছে। আহত রাকিব বাবু রফিক (৩০) উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক যুগ্ম আহ্বায়ক। এ ঘটনার পর মাদক বিক্রির অপবাদে গাছ ব্যবসায়ীকে মারপিট করে থানায় সোপর্দ করার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে আটটার দিকে নন্দীগ্রাম পৌর শহরের পুরাতন বাজার পাইলট হাইস্কুল মোড় ও উপজেলা পরিষদ গেট এলাকায় পৃথক দুটি ঘটনা ঘটে। আহত রাকিব বাবু রফিক উপজেলার চাকলমা মহল্লার কেরামত আলীর ছেলে। তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিজরুল ভর্তি করা হয়েছে। এছাড়া মাদক ব্যবসা করার অপবাদে মারপিটের শিকার হোসেন আলী (৩৫) শহরের কলেজপাড়া মহল্লার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত যুব সংহতির সাবেক নেতা ফেসবুক ভিত্তিক সাংবাদিক হিসেবে পরিচিত। তার ব্যক্তিগত ফেসবুকে নিয়মিত মাদক সংক্রান্ত স্ট্যাটাস দেখা যায়। সম্প্রতি ঢাকুইর এলাকায় কয়েকজন যুবকের মাদক সেবনের একটি ভিডিও ধারণ করে। শুক্রবার সন্ধ্যায় পাইলট হাইস্কুল মোড় এলাকার একটি গলিতে বিষয়টি দফারফার জন্য বৈঠক বসে। সাগর নামের একজন মধ্যস্থতা করার দায়িত্ব নেয়। রাকিব ঘটনাস্থলে পৌঁছালে অতর্কিত হামলা করে মাদক সেবীরা। ঘটনার পর হোসেন আলী নামের গাছ ব্যবসায়ীকে মারপিট করা হয়। মাদক ব্যবসার অপবাদ দিয়ে তাকে থানায় সোপর্দ করেছে বলে অভিযোগ তুলেছে তার পরিবার। 

প্রত্যক্ষদর্শী সাগর হোসেন বলেন, মাদক সেবনের ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়ানোর ভয় দেখিয়ে ব্ল্যাকমেল ও চাঁদাবাজির ঘটনায় দুজনের বাকবিতন্ডার একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। রাকিব বাবু ওরফে হৃদয় রফিক ২০১৬ সালে জাতীয় পার্টির সহযোগী সংগঠন যুব সংহতির উপজেলা শাখার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক নির্বাচিত ছিলেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে নিজের ফেসবুকসহ ফেক আইডিতে বিভিন্ন সময় অপপ্রচার করায় তার ওপর অনেকে ক্ষুব্ধ রয়েছে বলেও তথ্য পাওয়া গেছে। 

মারপিটে আহত রাকিব অভিযোগ করে বলেন, গত ১২ জুলাই সন্ধ্যায় ঢাকুইর লাইভ স্টক কোয়ালিটি ফিডস সড়কের পাশে কয়েকজন যুবক মাদক সেবন করে। তাদেরকে মাদক সেবনে বাধা দেওয়ার জেরে হামলা চালিয়েছে। 

এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলামের মন্তব্য পাওয়া যায়নি। এক উপপরিদর্শক জানান, ব্ল্যাকমেল ও চাঁদাবাজির ঘটনার তথ্য যাচাই করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে ঘটনার নেপথ্যের কারণ উদঘাটন করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪