| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ‘আকাশলীনা’ পৌর উদ্যানের উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ১৬:৩৩:৪৯:অপরাহ্ন  |  ৬৩৭ বার পঠিত
শেরপুরে ‘আকাশলীনা’ পৌর উদ্যানের উদ্বোধন

শেরপুর প্রতিনিধি: দীর্ঘদিনের আবর্জনার স্তূপ পরিষ্কার করে শেরপুর শহরের আমনকুড়া খাল এলাকায় ‘আকাশলীনা’ নামে একটি পৌর উদ্যান নির্মাণের উদ্যোগ নিয়েছে শেরপুর পৌরসভা। শনিবার (১৮ জুলাই) বৃক্ষরোপণের মাধ্যমে উদ্যানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা, শেরপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পৌরসভার উদ্যোগে শহরের প্রধান প্রবেশপথসংলগ্ন আমনকুড়া খাল এলাকার দীর্ঘদিনের আবর্জনার স্তূপ অপসারণ করে সেখানে সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ‘আকাশলীনা’ পৌর উদ্যান নির্মাণ করা হচ্ছে। জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার নাম অনুসারে উদ্যানটির নামকরণ করা হয়েছে।

উদ্যানটি নির্মিত হলে শেরপুর শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের বিনোদন, অবসরযাপন ও পরিবেশবান্ধব উন্মুক্ত স্থান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, ‘আকাশলীনা’ পৌর উদ্যান একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য শেরপুর গড়ে তোলার অন্যতম মাইলফলক হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪