| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ১৮:৫৬:১৭:অপরাহ্ন  |  ১০০৯ বার পঠিত
খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়েছে। এর ফলে স্পিলওয়ের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে।

‎‎কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান জানান, শনিবার সকাল ১০টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দাঁড়ায় ১০৪ দশমিক ০৮ ফুট এমএসএল। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হ্রদে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিলওয়ের জলকপাট খুলে পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪