| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে ২৩০ শিক্ষার্থীকে শিক্ষোন্নয়ন বৃত্তি প্রদান

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ১৯:৩৬:৪৬:অপরাহ্ন  |  ১২৯৪ বার পঠিত
দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে ২৩০ শিক্ষার্থীকে শিক্ষোন্নয়ন বৃত্তি প্রদান

দাগনভূঞা প্রতিনিধি:ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষোন্নয়ন বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে দাগনভূঞা আতাতুর্ক মিজান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক ও দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভাপতি মো. মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দন কুমার দাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুর রহমান, উত্তর আলীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া আজাদ, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আলী আজগর, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু তালেব, উদরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হুদা এবং জায়লস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হক।

এ সময় ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস, কার্যকরী সদস্য মাস্টার নেয়ামত উল্যাহ, মোহাম্মদ আলা উদ্দিন, মোহাম্মদ সফিক উল্যাহ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সাইফ উদ্দিন মাহমুদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, পলাশ চন্দ্র দাস, আবদুল কাইয়ুম, জসিম উদ্দিন তমাল, মাসুদুর রহমান, সুব্রত বিশ্বাসসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রপ্রবাসী পরিচালক রুবেল আলী, ওমানপ্রবাসী পরিচালক দেলোয়ার হোসেন, ইতালিপ্রবাসী পরিচালক এনামুল হক রিমন, প্রধান পৃষ্ঠপোষক বেলায়েত হোসেন, রকিব উল্লাহ চুন্নু, মিহির মাহবুবসহ সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৩০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সনদপত্র ও নগদ বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ২০২৫ সালে আয়োজিত বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার তৃতীয় থেকে অষ্টম শ্রেণির প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই নির্বাচিত শিক্ষার্থীদের এ শিক্ষোন্নয়ন বৃত্তি প্রদান করা হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪