| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ১৯:৫৩:২২:অপরাহ্ন  |  ১১১০ বার পঠিত
টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইল প্রতিনিধি:দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও গণমাধ্যম ব্যক্তিত্ব মরহুম সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল।

এতে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সাধারণ সম্পাদক মো. সেলিম তরফদার, প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও আলোকিত বাংলাদেশের প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত, সাধারণ সম্পাদক ও আগামীর সময়ের প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বল, যুগ্ম সম্পাদক ও অগ্রদূত পত্রিকার প্রতিনিধি আব্দুস সাত্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও আমার সংবাদের প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, দপ্তর সম্পাদক ও দৈনিক সংবাদের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সহ-ক্রীড়া সম্পাদক মীর শামস উদ্দিন সায়েম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, কার্যকরী সদস্য আলমগীর হোসেন ও আনোয়ার হোসেন নয়ন এবং দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি শাহ আলমসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সাঈদ হোসেন চৌধুরী ছিলেন দেশের শিল্প ও অর্থনীতির একজন দূরদর্শী উদ্যোক্তা। ১৯৯১ সালে তাঁর হাত ধরে এইচআরসি গ্রুপের যাত্রা শুরু হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি দেশের চা শিল্প, শিপিং, ব্যাংকিং, গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবন ও বহুমুখী অবদানের স্মৃতিচারণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শহরের বটতলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আজহারুল ইসলাম। দোয়া শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিআইপি ব্যবসায়ী ও এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী ২০২৫ সালের ১৫ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া ও স্মরণসভাসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪