| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দানাপাটুলী ইউপি চেয়ারম্যান পদে প্রচারণায় বিএনপি নেতা এলাজ

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ১৯:৫৬:০৮:অপরাহ্ন  |  ৯৩৮ বার পঠিত
দানাপাটুলী ইউপি চেয়ারম্যান পদে প্রচারণায় বিএনপি নেতা এলাজ

কিশোরগঞ্জ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ নম্বর দানাপাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন বিএনপি নেতা আবুল বাসার এলাজ।

শনিবার (১৮ জুলাই) দুপুরে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, কৃষক ও তরুণদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

আবুল বাসার এলাজ দানাপাটুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর বাবা মরহুম আইয়ুব আলীও ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

এর আগে এলাকাবাসী অনেক জনপ্রতিনিধিকে দেখেছেন, কিন্তু এলাকার মানুষের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। এবার তাঁরা আবুল বাসার এলাজকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন—বলে তাদের প্রত্যাশা।

নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের রাস্তাঘাট, সেতু-কালভার্ট, শিক্ষা, কৃষি, সামাজিক নিরাপত্তা ও জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। একই সঙ্গে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি উন্নত ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয়দের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় ইতোমধ্যে দানাপাটুলী ইউনিয়নে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। আবুল বাসার এলাজও নিয়মিত গণসংযোগ চালিয়ে ভোটারদের সমর্থন আদায়ে কাজ করে যাচ্ছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪