| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাটুরিয়ায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের উদ্যোগ, সম্ভাব্য স্থান পরিদর্শনে মন্ত্র

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ২০:২৭:২২:অপরাহ্ন  |  ১৬৬৬ বার পঠিত
সাটুরিয়ায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের উদ্যোগ, সম্ভাব্য স্থান পরিদর্শনে মন্ত্র

মানিকগঞ্জের প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিনি উপজেলার তিল্লি, ফুকুরহাটি ও হরগজ এলাকার কয়েকটি সম্ভাব্য স্থান ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি প্রস্তাবিত স্থানগুলোর অবকাঠামোগত সুবিধা, যোগাযোগব্যবস্থা, ভূমির উপযোগিতা ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, মানিকগঞ্জ সদরে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থাকলেও সাটুরিয়া উপজেলায় এ ধরনের কোনো প্রতিষ্ঠান নেই। সাটুরিয়ায় একটি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হলে স্থানীয় শিক্ষার্থীরা নিজ এলাকায় কারিগরি শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

তিনি বলেন, “কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে এবং তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।”

মন্ত্রী আরও জানান, উপযুক্ত স্থান নির্বাচন শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিষ্ঠানটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪