| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী প্রধান শিক্ষকের নিরাপত্তাহীনতার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৬ ইং | ১৭:৫৪:১৮:অপরাহ্ন  |  ৬৭০৪ বার পঠিত
নারী প্রধান শিক্ষকের নিরাপত্তাহীনতার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা সুলতানা কর্মস্থলে নিরাপত্তাহীনতা, সহকর্মীর অসদাচরণ এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

অভিযোগে তিনি বলেন, গত ২৯ জুন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) সংক্রান্ত আলোচনার সময় সহকারী শিক্ষক সাইফুল ইসলাম তার সঙ্গে অশোভন আচরণ করেন, অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং মারতে তেড়ে এসে চাকরি করতে দেবেন না বলে হুমকি দেন। ঘটনাটি অন্য শিক্ষকদের সামনেই ঘটে বলে দাবি তার। পরে নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

প্রধান শিক্ষক আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট শিক্ষক পূর্বানুমতি ছাড়া কয়েকদিন অনুপস্থিত ছিলেন, নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালনা করেন না এবং বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম যথাসময়ে বিদ্যালয়ে হস্তান্তর করেননি।

ফারহানা সুলতানার অভিযোগ, তদন্ত চলাকালে তিনি নিজের বক্তব্য সম্পূর্ণভাবে উপস্থাপনের সুযোগ পাননি। তাই ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং নারী প্রধান শিক্ষক হিসেবে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জছিজুল আলম মণ্ডল বলেন, অভিযোগের তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

অন্যদিকে, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, ঘটনার সময় উভয়ের মধ্যে উত্তপ্ত বাকবিনিময় হয়েছিল। তবে সহকারী শিক্ষক সাইফুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪