| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর, সম্পাদক রাহুল

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৬ ইং | ১৭:৫৯:২৮:অপরাহ্ন  |  ৬৩৪৭ বার পঠিত
গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর, সম্পাদক রাহুল

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন শেষে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে শেখ হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে রাহুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন।

সম্মেলনের সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ হাবিবুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রাহুল ইসলাম। সভায় সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি আসাদুজ্জামান আশিক, সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রানা সরকার, কোষাধ্যক্ষ মাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রিফাতুন্নবী রিফাত, সমাজকল্যাণ সম্পাদক এন এ জোহাসহ অন্যরা বক্তব্য দেন।

দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার মো. সাইফুল ইসলাম ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি শাহ আহসান হাবীব চৌধুরী উত্তম ও আসাদুজ্জামান আশিক, সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রানা সরকার, আমজাদ হোসেন ও মো. ফয়সাল রহমান জনি, কোষাধ্যক্ষ মাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক জে. এস. সেলিম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রিফাতুন্নবী রিফাত নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদ ও কার্যকরী সদস্য পদেও নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪