| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বারোমারী ধর্মপল্লীতে এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৬ ইং | ১৮:২০:২৮:অপরাহ্ন  |  ৬৩০৩ বার পঠিত
বারোমারী ধর্মপল্লীতে এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী সেন্ট লিও ধর্মপল্লীর উদ্যোগে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে ধর্মপল্লী প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাল পুরোহিত ফাদার তরুণ বনোয়ারী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী।

বক্তারা এলাকার উন্নয়ন, শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এমপির ভূমিকার প্রশংসা করেন এবং উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়।

এ সময় ধর্মীয় নেতা, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪