| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে সিএনজি-ভটভটি সংঘর্ষে নিহত ২

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৬ ইং | ১৮:৩০:২৬:অপরাহ্ন  |  ৬১৯৫ বার পঠিত
জামালপুরে সিএনজি-ভটভটি সংঘর্ষে নিহত ২

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (১৯ জুলাই) দুপুর ৩টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী (তালতলা) এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা হলেন মজিবর (৫৫), জীবন মিয়া (৩৫) ও তুষার (৩৮)। তারা দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকার বাসিন্দা।

স্বজনরা জানান, দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। গুরুতর আহত অপর নারীকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উজ্জ্বল কুমার সরকার জানান, আহত পাঁচজনকে হাসপাতালে আনা হলে দুই নারীকে মৃত ঘোষণা করা হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, নিহত দুই নারীর পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪