| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিতর্কের পর বগুড়ার সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৬ ইং | ২১:৩১:৪৪:অপরাহ্ন  |  ৮৯৪৩ বার পঠিত
বিতর্কের পর বগুড়ার সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নামকরণ করা হয়েছে। গণশুনানির পর নবগঠিত তিন ইউনিয়নের নতুন নাম ঠিক করা হয়েছে।

নতুন নামগুলো হলো - শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের পরিবর্তে নতুন নাম বেতগাড়ী ইউনিয়ন, মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের পরিবর্তে জগন্নাথপুর ইউনিয়ন ও দিগন্ত ইউনিয়নের পরিবর্তে নাম রাখা হয়েছে রহবল ইউনিয়ন।

রোববার (১৯ জুলাই) সকালে নতুন নামগুলো ঘোষণা করেছেন জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান। তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সংক্রান্ত রেজুলেশন পাস হয়। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিসি তৌফিকুর বলেন, জেলা প্রশাসনের সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করা হয়েছে। এখন প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।

এর আগে, ১৪ জুন জারি করা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এগুলোর নাম রাখা হয় মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম।

এরমধ্যে মীরবাড়ি নামটি বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। অন্যদিকে সীমান্ত ও দিগন্ত তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যায়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা হয়। বিষয়টি ফেসবুকে সমালোচনার জন্ম দেয়।

তবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ ঘটনাকে ‘কাকতালীয়’ বলে দাবি করেন। তার দাবি, দুই সন্তানের নামে ইউনিয়নের নামকরণই যদি উদ্দেশ্য হতো, তাহলে নামের আগে ‘মীর’ যুক্ত করা হতো।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২১ জুন তিন ইউনিয়নের নাম বদলাতে গণশুনানির আয়োজন করে স্থানীয় প্রশাসন। ২৩ ও ২৫ জুন দুই দফায় মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পাল্টাতে গণশুনানি হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪