| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতালে যৌথ অভিযান, ২ নারীসহ ১২ দালাল আটক

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৬ ইং | ২৩:২৪:৫৭:অপরাহ্ন  |  ৮১৯৭ বার পঠিত
হাসপাতালে যৌথ অভিযান, ২ নারীসহ ১২ দালাল আটক

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর ২ সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে ২ নারীসহ ১২ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত ৮ জনকে সাজা প্রদান করে ও ৪ জনের অপরাধ বিবেচনায় সতর্ক করে ছেড়ে দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে ২ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছেন।

রবিবার (১৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদী সদর ও জেলা হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী, জেলা প্রশাসন ও জেলা পুলিশ ।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ারের আলম এবং র‍্যাব-১১, সিপিসি- নরসিংদী এর ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও নরসিংদী জেলা সদর হাসপাতালের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে রোগীদের টার্গেট করত। তারা উন্নত চিকিৎসা ও দ্রুত পরীক্ষার প্রলোভন দেখিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যেত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, হাসপাতালকেন্দ্রিক যৌথ অভিযানে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে। আটকরা অভিযোগ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সাজা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪