| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে চার ফার্মেসিকে ২৬ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৬ ইং | ০২:০৬:১৩:পূর্বাহ্ন  |  ৮৮৭৬ বার পঠিত
টাঙ্গাইলে চার ফার্মেসিকে ২৬ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল পৌর শহরের জেনারেল হাসপাতাল  রোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয় ও সংরক্ষণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারটি ফার্মেসিকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঔষধ প্রশাসন অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় এবং পুলিশ বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রয়, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রয়, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয় ও সংরক্ষণের অপরাধে চারটি পৃথক মামলায় চারটি ফার্মেসিকে 'ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩'-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় মোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড  করা হয়।

জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, জনস্বার্থে নকল, ভেজাল ও অবৈধ ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪