| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় বিপুল পরিমান মাদকদ্রব্য (ফেন্সিডিল) ধ্বংস

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৬ ইং | ১৫:০০:৩৪:অপরাহ্ন  |  ১১৭৩২৯৯ বার পঠিত
নওগাঁয় বিপুল পরিমান মাদকদ্রব্য (ফেন্সিডিল) ধ্বংস

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে জব্দ করা ১৬ হাজার ৬১ বোতল ফেন্সিডিল ধ্বংস করেছে জেলা প্রশাসন। সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আইনানুগ প্রক্রিয়ায় এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলাম এবং পুলিশের অন্যান্য কর্মকর্তারা। মাদক ধ্বংস কার্যক্রমে জেলা ফায়ার সার্ভিসের সদস্যরাও সহযোগিতা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ১৫১টি মামলার আলামত হিসেবে এসব ফেন্সিডিল জব্দ করা হয়েছিল। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে সেগুলো মালখানায় সংরক্ষণ করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মাদকগুলো ধ্বংস করা হয়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান জানান, ১৫১টি মামলায় জব্দ হওয়া মোট ১৬ হাজার ৬১ বোতল ফেন্সিডিল আইন অনুযায়ী ধ্বংস করা হয়েছে।


রিপোর্টার্স২৪/নাঈম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪