| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিরপুরে স্পেনের জয় উদযাপন করতে গিয়ে আগুনে পুড়লেন ৪ যুবক

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৬ ইং | ১৮:৩৯:৪৬:অপরাহ্ন  |  ১০৪১৯৪৭ বার পঠিত
মিরপুরে স্পেনের জয় উদযাপন করতে গিয়ে আগুনে পুড়লেন ৪ যুবক

স্টাফ রিপোর্টার: রাজধানী মিরপুরের পল্লবী থানায় আতশবাজির আগুনে চার যুবক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন - মো. সাকিব (২১), রিফাত (২০), সজীব (২২) ও তাহসিন (২২)।

রোববার (১৯ জুলাই) থানার সিটি ক্লাব এলাকায় দিবাগত রাত ২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় উদযাপনে আতশবাজি ফোটাচ্ছিলেন। এসময় বিস্ফোরণটি ঘটে।

দগ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে রাত ৩টার দিকে জাতীয় বার্নের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এখনো সাকিব নামের একজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. আরাফাত ঘটনার বিবরণ দিয়ে জানান, রাতে মিরপুরের সিটি ক্লাব এলাকায় ওরা আতশবাজি দিয়ে উদযাপন করছিলেন। হঠাৎ, আগুনে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসি। তাদের মধ্যে তাহাসিন, সজীব ও রিফাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, দগ্ধ সাকিব মিরপুরের একটি কলেজের ইকোনমিক্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা মিরপুর-১২ নম্বর এলাকায়। তাহাসিন, সজীব, রিফাতের বাসাও একই এলাকায়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪