| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাহাড়ি ঢলে নেত্রকোণার কলমাকান্দায় নিম্নাঞ্চল প্লাবিত

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৬ ইং | ২৩:৩৮:৩৭:অপরাহ্ন  |  ২১১২৩৯ বার পঠিত
পাহাড়ি ঢলে নেত্রকোণার কলমাকান্দায় নিম্নাঞ্চল প্লাবিত

নেত্রকোণা প্রতিনিধি: উজানে বর্ষণ ও হঠাৎ পাহাড়ী ঢলে নেত্রকোণার কলমাকান্দায় খারনৈ ইউনিয়নে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে বাড়ছে নদ-নদীর পানি। জেলার কলমাকান্দা উপজেলায় উপদাখালী নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে। পানির চাপে ইউনিয়নের গজার মারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিংয়ের একটি অংশ ভেঙে গেছে। 

দুপুরের পর থেকে এসব এলাকায় পানি নামতে শুরু করেছে। তবে বেড়েছে নেত্রকোণার সবকটি নদ-নদীর পানি। উপদাখালী নদীর পানি সোমবার (২০ জুলাই) সকাল নাগাদ কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এছাড়া সোমেশ্বরী, কংস, মগড়া ও ধনু নদীর পানি বৃদ্ধি পেলেও তা এখনো বিপদসীমা ছাড়ায়নি। পাহাড়ী ঢলে জেলার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার রংছাতি, খারনৈ, পাঁচগাঁও, রামনাথপুর সহ বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চলে ঢলের পানি ঢুকলেও তা নামতে শুরু করেছে। 

নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার কলমাকান্দা ও দূর্গাপুর উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হবার শংকা রয়েছে। 

বন্যার যে কোন পরিস্থিতি মোকাবেলায় জেলায় আগাম সকল ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪