| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে ঠাকুরগাঁওয়ে উৎসববন্ধন ও আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৫ ইং | ১১:৫৯:২৭:পূর্বাহ্ন  |  ১৫২৭১১৯ বার পঠিত
মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে ঠাকুরগাঁওয়ে উৎসববন্ধন ও আলোচনা সভা
ছবির ক্যাপশন: মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে ঠাকুরগাঁওয়ে উৎসববন্ধন ও আলোচনা সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য উৎসববন্ধন ও আলোচনা সভা।

বৃহস্পতিবার (২৬ জুন) জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় উৎসববন্ধনের।

এতে অংশ নেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনায় জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, মাদক একটি নীরব ঘাতক। সমাজ থেকে এটি নির্মূল করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, মাদকের ছোবল থেকে তরুণ সমাজকে বাঁচাতে হলে এখনই সচেতনতার মাত্রা বাড়াতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন জোরদার করতে হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ বলেন, শুধু অভিযান নয়, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে ঘরে ঘরে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বক্তারা বলেন, মাদকবিরোধী লড়াই শুধু প্রশাসনের নয়, এটি সামাজিক আন্দোলন হিসেবেও ছড়িয়ে দিতে হবে। তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সমাজের প্রতিটি মানুষকে দায়িত্ব নিতে হবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪