| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাংশায় সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৬ ইং | ০০:৩২:৩৮:পূর্বাহ্ন  |  ২০৮৩ বার পঠিত
পাংশায় সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ‘বিশেষ এলাকায় উন্নয়ন সহায়তা কর্মসূচি’র আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন উন্নয়ন সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। 

এসময় তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তির অনুদান, বিদ্যালয়গামী ছাত্রীদের জন্য বাইসাইকেল এবং গাছের চারা বিতরণ করেন।

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য স্কুল বেঞ্চ, স্যানিটারি ন্যাপকিন, সাউন্ড সিস্টেম, হারমোনিয়াম, খেলাধুলার সামগ্রী এবং শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জেল হোসেন এবং উপজেলা প্রকৌশলী প্রণব কান্তি বল প্রমূখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪