| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৬ ইং | ০০:৩৬:০৫:পূর্বাহ্ন  |  ১০৪০৪৩০ বার পঠিত
ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেছেন ছাত্রলীগের জেলা কমিটি। জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী (রিয়ান) ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিত থেকে এ তথ্য নিশ্চিত হয়েছেন গণমাধ্যম কর্মীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা উক্ত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জেলা শাখার অন্তর্গত ইউনিট ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কারা নির্যাতিত, ত্যাগী ও ৫ আগষ্ট পরবর্তী যারা রাজপথে কর্মসূচি বাস্তবায়ন করেছেন এবং অনলাইনে সক্রিয় ছিলেন তাদের নিয়ে দ্রুত নতুন কমিটি ঘোষণা করা হবে উল্লেখ করা হয়েছে। 

প্রসঙ্গত কারণে উল্লেখ্য, পতিত সরকারের গত ১৭টি বছর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনে কোন নজীর দেখা যায়নি।  বিশেষ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর সাথে ভাঙ্গায় ছাত্রলীগের নেতাকর্মীরা সক্রিয় হয়ে কাজ করতেন। উপজেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি লুৎফর মোল্লা স্থানীয় জনৈক সাংবাদিকের সাথে ঝামেলা পাকিয়ে রিভলবারসহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার পরবর্তী ছাত্রলীগের রাজনীতি মন্থর গতিতে গিয়ে পৌঁছে। বিশেষত ছাত্রলীগের কমিটি ভাঙ্গায় থাকলেও ভোটের মাঠ ছাড়া রাজপথে খুব একটা তাদের কারো গ্রহণ যোগ্যতা দেখা যায়নি। 

বিপরীতে শেখ হাসিনার ভাতিজা সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার হওয়াতে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিরাট অংশ তার সাথে যোগদান করেন। জুলাই আগষ্টের গণ-অভ্যুত্থানের সময়ে শেখ হাসিনার পক্ষে কিছু মিছিলে দেখা গেলেও হাসিনার পতনে ভাঙ্গা থানায় কয়েকটি নাশকতা মামলা দায়েরে ছাত্রলীগীগের নেতাকর্মী এলাকা থেকে গা ঢাকা দেন। নিরাপদে অজ্ঞাত স্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার পজিটিভ এবং সরকারের বিপক্ষে ছাত্রলীগের নেতা কর্মীদের কেউ কেউ নেগেটিভ পোস্ট দিয়ে আসছেন বলে রাজনৈতিক সংশ্লিষ্ট মহলের অভিমত।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪