| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৬ ইং | ১৮:১০:২২:অপরাহ্ন  |  ১৫৫১ বার পঠিত
কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহড়া ইউনিয়নের কুটুরিয়া গ্রামে মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে (২৫) ধর্ষণের অভিযোগে আমির হোসেন (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আমির হোসেন কুটুরিয়া গ্রামের মৃত নয়ন উদ্দিন মিয়ার ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন দুপুরে ভুক্তভোগী যুবতী এলাকায় প্লাস্টিকের বোতল কুড়াচ্ছিলেন। এ সময় অভিযুক্ত কৌশলে তাকে নিজের বাড়িতে নিয়ে যান। বিষয়টি স্থানীয় বাসিন্দা ইয়ার আলীর নজরে এলে তিনি দ্রুত ভুক্তভোগীর বাবাকে বিষয়টি জানান।

পরে ভুক্তভোগীর বাবা অভিযুক্তের বাড়িতে গিয়ে মূল ফটক বন্ধ দেখতে পান। কিছুক্ষণ ডাকাডাকির পর গেট খোলা হলে পরিবারের সদস্যরা বাড়ির রান্নাঘরের ভেতর থেকে ওই যুবতীকে উদ্ধার করেন। এরপর স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪